শিরোনাম
যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 131
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার এসআরবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় জানায়নি সূত্রটি।
এসআরবি সূত্র জানায়, প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত অর্থদাতাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত শনিবার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা। এ ঘটনায় অভিযোগ তদন্তে ওই দিনই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে কমিটির প্রধান করা হয়। তবে এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।

































