ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির খবরে বাড়লো সোনা-রূপার দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 181

ইরানের দেওয়া ১০ দফা দাবি যুক্তরাষ্ট্র মেনে নেওয়ায় যুদ্ধবিরতিতে এসেছে দুপক্ষ। দুই সপ্তাহের এই বিরতির পরপরই বেড়েছে সোনা-রুপাসহ মূল্যবান সব ধাতুর দাম।

গত সোমবার সোনার দাম কমেছিল ২ হাজার ১৫৮ টাকা। দুদিন পরই আজ বুধবার সোনার দাম বাড়ল ৬ হাজার ৬৭০ টাকা। অন্যদিকে বেড়েছে রুপার দামও। কারণ হিসেবে বলা হচ্ছে, বিশ্ববাজারেও এই মূল্যবান ধাতু দুটির দাম বেড়েছে।

বুধবার (৮ এপ্রিল) সোনা ও রুপার নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হলো।

এর আগে, সকাল ৯টা ১৫ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৮৯ টাকা। ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪০ হাজার ৮৭৯ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৬ হাজার ৪৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রে প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৮৫ টাকা।

অন্যদিকে, রুপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৮৮৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৯৯ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৩ হাজার ৬১৬ টাকায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুদ্ধবিরতির খবরে বাড়লো সোনা-রূপার দাম

সর্বশেষ আপডেট ১১:৪৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬