শিরোনাম
মেয়েকে নিয়ে ফিরছেন তারেক রহমান, সরাসরি যাবেন এভারকেয়ারে
নিজস্ব প্রতিবদেক
- সর্বশেষ আপডেট ০৫:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 232
১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বলেন, তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ফিরেই এভারকেয়ারে যাবেন তারেক রহমান।
Tag :
১৮ বছরের ২৫ ডিসেম্বর আগামী চেয়ারম্যান জাইমা রহমানকে জীবন তারেক রহমান দীর্ঘ নির্বাসিত দেশে নিয়ে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মেয়ে শেষে সঙ্গে

































