ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য বাজেটে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 80

মূল্যস্ফীতি

২০২৬-২৭ অর্থবছরের ৫৫তম বাজেটে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, বিনিয়োগ বাড়ানো এবং জীবনযাত্রার ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি উঠে এসেছে ঘোষণায়।

জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ব্যয় ও আয়ের ব্যবধান মিলিয়ে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি থেকে ২ লাখ ৫১ হাজার কোটি টাকার মধ্যে, যা দেশি ও বৈদেশিক ঋণের মাধ্যমে মেটানোর পরিকল্পনা রয়েছে।

বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যে কিছুটা শিথিলতা এবং মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনীতিকে একটি বৃহৎ প্রবৃদ্ধির পথে নেওয়ার লক্ষ্যও তুলে ধরা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য বাজেটে

সর্বশেষ আপডেট ০৪:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬