ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 55

গত ৬ জুলাই টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, এমপি দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অভিভাবকদের আস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, শিক্ষার মান উন্নত না হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের বিভিন্ন বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন। তাঁর বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন নিশ্চিত করা, কোনো শিক্ষাব্যবস্থাকে অন্য শিক্ষাব্যবস্থার সঙ্গে তুলনা করে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করা নয়।

কিন্ত এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রিন্ট/অনলাইনে প্রকাশিত/আপলোডকৃত “মাদ্রাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী” শিরোনামের সংবাদটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত শিরোনামটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের প্রকৃত বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তাঁর বক্তব্যের অর্থকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং তাঁর বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য বিকৃত হয়েছে।

গণমাধ্যমের দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতির প্রতি সম্মান রেখে আমরা অনুরোধ জানাচ্ছি যে, আপনাদের সংবাদপত্রের যে-স্থানে যে ট্রিটমেন্ট দিয়ে বিভ্রান্তিকর শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছে, ঠিক সেই স্থানে সেই ট্রিটমেন্ট দিয়ে এ বিষয়ে আমাদের প্রতিবাদ এবং বিভ্রান্তিকর শিরোনাম ও সংবাদটি যথাযথভাবে সংশোধন করে প্রকাশ করা হোক।

বিশেষভাবে উল্লেখ্য, গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিবৃন্দ অনেক সময় জনগণের আশা-আকাঙ্ক্ষার বাহিরে গিয়ে হলুদ সাংবাদিকতায় লিপ্ত হয়—যা গণমাধ্যমের সুনামকে ক্ষু্ন্ন করে এবং সামগ্রিকভাবে জাতি ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে।

আমরা বিশ্বাস করি, দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে পাঠকদের বিভ্রান্তি দূর হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশের অভিযোগ

সর্বশেষ আপডেট ১০:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬