ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ জাদুঘরে সুফিয়া কামাল ও জাহানারা ইমামকে স্মরণ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 91

মুক্তিযুদ্ধ জাদুঘরে সুফিয়া কামাল ও জাহানারা ইমামকে স্মরণ

বাংলাদেশের মুক্তিসংগ্রাম, নারী জাগরণ ও মানবিক মূল্যবোধের ইতিহাসে অসামান্য অবদান রাখা কবি বেগম সুফিয়া কামাল এবং শহীদজননী জাহানারা ইমামকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। কাব্য, সংগীত, নৃত্য, আবৃত্তি ও জীবনালেখ্য কথনের মধ্য দিয়ে দুই মহীয়সীর জীবন, সংগ্রাম ও আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে পরিবেশিত হয় বিশেষ স্মরণালেখ্য ‘তাদের সংগ্রামের বীরগাথা’। একই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই গুণী ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ এবং গণসংগীত ‘জনতার সংগ্রাম চলবেই’। পাশাপাশি সুফিয়া কামাল ও জাহানারা ইমামের রচনা থেকে পাঠ, আবৃত্তি এবং সংগীত-নৃত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধ, নারীর অধিকার, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক সমাজ গঠনে তাদের অবদান তুলে ধরা হয়।

স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের বলেন, সুফিয়া কামাল ও জাহানারা ইমাম বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা এবং প্রগতিশীল মূল্যবোধ বিকাশে তাদের ভূমিকা অনন্য। তাদের জীবন ও আদর্শ বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে সুফিয়া কামালের রচনা থেকে পাঠ করেন সানজিদা সোহেলী এবং জাহানারা ইমামের রচনা থেকে পাঠ করেন সুপ্রভা সেবন্তী। আবৃত্তি পরিবেশন করেন তাপস হাওলাদার ও ইমরুন নাহার ইমু।

সংগীত পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা, পূরবী দে সেমন্তী, অর্ণব বড়ুয়া ও মইনুর রহমান খান। নৃত্য পরিবেশন করেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে দেশের মুক্তিসংগ্রাম, মানবিক মূল্যবোধ এবং দুই মহীয়সীর সংগ্রামী জীবন তুলে ধরতেই এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুক্তিযুদ্ধ জাদুঘরে সুফিয়া কামাল ও জাহানারা ইমামকে স্মরণ

সর্বশেষ আপডেট ০৩:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬