ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 80

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের গাড়িতে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এর আগে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদেরও ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪-সহ কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলেও জানানো হয়।

ঘটনাস্থলে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়ক আটকে জনদুর্ভোগ তৈরির কোনো কারণ তিনি দেখছেন না। আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো গোষ্ঠী যুক্ত হয়ে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে কি না, সে আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে বলা হয়েছিল। একপর্যায়ে তাদের ধাওয়া দিতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। অন্য কোনো বলপ্রয়োগ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

মহিদুল ইসলাম আরও বলেন, কেউ আহত হননি এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে কিছু শ্রমিক তা না মানায় তাদের সঙ্গে রাষ্ট্রবিরোধী কোনো গোষ্ঠী যুক্ত থাকতে পারে বলে পুলিশের সন্দেহ হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

সর্বশেষ আপডেট ০২:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬