ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 81

মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জের শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

সর্বশেষ আপডেট ১১:৪৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬