শিরোনাম
মালদ্বীপে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক, মালদ্বীপ
- সর্বশেষ আপডেট ০১:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 114
মালদ্বীপে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) হুলহুমালে আইল্যান্ড স্পাট কোম্পানি মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালদ্বীপ শাখার সভাপতি মাওলানা মোমেন উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা দবিরুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি মনিরুজ্জামান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন। ইফতার মাহফিলে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


































