শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাতজনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 80
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের প্যানেল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আদালতে এই আদেশ দেন। অন্য দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার অন্য আসামিরা হলেন – আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সকল আসামিই বর্তমানে পলাতক। আদালত ১৭ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরুর দিন নির্ধারণ করেছে।




































