ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদী পৌরসভায় ৪৫ কোটি টাকার উন্নয়নকাজ উদ্বোধন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 84

মাধবদী পৌরসভায় ৪৫ কোটি টাকার উন্নয়নকাজ উদ্বোধন

নরসিংদীর মাধবদী পৌরসভায় প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে সড়ক, ড্রেন ও সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পৌর এলাকার যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও নাগরিক নিরাপত্তায় উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গতকাল বিকেল ৩টায় পৌরসভার হোটেলপট্টি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নকাজের উদ্বোধন করেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি রাষ্ট্র গঠনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মাধবদী পৌরসভার উন্নয়নকাজ এগিয়ে নিতে প্রচেষ্টা চালানোর জন্য নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন আনুর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় দুটি প্যাকেজে এসব কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ এবং সড়কবাতি স্থাপন করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মো. আনোয়ার হোসেন আনু বলেন, প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে পৌর এলাকার দীর্ঘদিনের সড়ক যোগাযোগ সমস্যার সমাধান, জলাবদ্ধতা নিরসন এবং রাতের বেলায় সড়কে চলাচলের নিরাপত্তা বাড়বে। এসব উন্নয়নকাজ পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন ও আধুনিক নগরায়ণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা। এ ছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা বিএনপির সদস্য কাজী ওয়াসিমসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাধবদী পৌরসভায় ৪৫ কোটি টাকার উন্নয়নকাজ উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৬:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬