ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, স্বর্ণ-টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • সর্বশেষ আপডেট ০১:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 119

হত্যা

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুলালপাড়া গ্রামে নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো বিরোধ বা কারণ রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহাদেবপুরে স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, স্বর্ণ-টাকা ছিনতাই

সর্বশেষ আপডেট ০১:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬