ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাঅষ্টমীতে ভক্তদের ঢল, আকর্ষণে কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 97

কুমারী পূজা

দুর্গোৎসবের মহাসপ্তমী শেষে আজ সোমবার (১৯ অক্টোবর) উদযাপিত হচ্ছে মহাঅষ্টমী। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। পূজা উপলক্ষে মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম দেখা গেছে। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের আয়োজন রয়েছে।

মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। সকাল সাড়ে ৯টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠে এ পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পূজায় একজন কুমারী বালিকার মধ্যে দেবীর মাতৃরূপ কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে আরাধনা করেন ভক্তরা। অষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন সন্ধিপূজা, যা দুর্গাপূজার বিশেষ ধর্মীয় তাৎপর্য বহন করে।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কন্যাকে কুমারী পূজার জন্য নির্বাচন করা হয়। বয়সভেদে তাঁদের বিভিন্ন দেবীর নামে অভিহিত করা হয়। শ্রীশ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুসারে, কুমারী পূজার মূল উদ্দেশ্য হলো নারীর মধ্যে মাতৃরূপ ও দেবীত্ব উপলব্ধি করা।

পূজার জন্য নির্বাচিত কুমারীকে সকালে স্নান করিয়ে নতুন পোশাকে সাজানো হয়। কপালে সিঁদুর, পায়ে আলতা এবং হাতে ফুল দিয়ে তাঁকে সুসজ্জিত আসনে বসানো হয়। এরপর ষোড়শোপচারে দেবীজ্ঞানে পূজা করা হয় তাঁকে।

এ সময় শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি ও দেবীস্তবের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মহাঅষ্টমীর পূজা ও কুমারী পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে ধর্মীয় আবেগ ও উৎসাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মহাঅষ্টমীতে ভক্তদের ঢল, আকর্ষণে কুমারী পূজা

সর্বশেষ আপডেট ১২:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬