ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০২:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 98

মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মলদ্বারে লুকিয়ে স্বর্ণের পেস্ট পাচারের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে অভিযান চালিয়ে তাঁকে আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনার বিষয়টি জানতে পারে তারা। এর পর সন্দেহভাজন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে তাঁকে হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর মলদ্বারে লুকানো দুটি প্যাকেটে স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক

সর্বশেষ আপডেট ০২:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬