মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা: জামায়াত আমির

- সর্বশেষ আপডেট ১২:১৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 118
তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তিসহ বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরা। সফরে তুরস্ক সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের শিক্ষা, তৈরি পোশাক খাত এবং মক্কা চুক্তিসহ নানা বিষয় ছিল।
বিশ্বের চলমান অস্থিরতা প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, কোনো ধরনের হামলাই বিশ্বের জন্য কল্যাণকর নয়। আলোচনার মাধ্যমেই বিশ্বে শান্তি ফিরিয়ে আনা উচিত।
এর আগে, গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে দেশটিতে যান শফিকুর রহমান।
সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।































