ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 98

বিজিবি সদস্যের সঙ্গে উদ্ধার হওয়া কিশোরী ও আটক পাচারকারী

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় রাত্রী সরকার নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে এই মানব পাচারের ঘটনায় সরাসরি জড়িত সিলভার চাকমা নামে এক পাচারকারীকেও হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছেন বিজিবি সদস্যরা।

শনিবার (৬ জুন) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনে থাকা দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি বিশেষ চৌকস টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও পাচারকারীকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কিশোরী রাত্রী সরকার দুর্গাপুর উপজেলার বড়ইগঞ্জ গ্রামের রূপক সরকারের মেয়ে। অন্যদিকে আটক হওয়া মানব পাচারকারী সিলভার চাকমা একই উপজেলার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেটের ছেলে। নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন ঠেকাতে বিজিবির সকল বিওপিতে বিশেষ টহল ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে সীমান্ত মেইন পিলার ১১৫৬/৮-এসের নিকটবর্তী ফারংপাড়া গ্রামের বটতলা এলাকা দিয়ে ওই কিশোরীকে সীমান্ত পার করে ভারতে পাচারের চেষ্টা চালাচ্ছিল সিলভার চাকমা। সে সময় বিজিবির টহল দল তাদের গতিবিধি সন্দেহজনক দেখে ধাওয়া করে এবং হাতেনাতে ধরে ফেলে।

সীমান্তে মানব পাচারের এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই আটককৃত পাচারকারী এবং উদ্ধার হওয়া কিশোরীর বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক নথিপত্র প্রস্তুতের কাজ শেষে উদ্ধারকৃত কিশোরী এবং আটক পাচারকারীকে সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় ও মানব পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার, আটক ১

সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬