ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, সাবেক শিক্ষার্থী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 68

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, সাবেক শিক্ষার্থী শনাক্ত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, হুমকিদাতা বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

গত ৪ অক্টোবর সকালে ‘টিপিক্যাল চায়নাম্যান’ নামের একটি ইমেইল অ্যাকাউন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ শাখা, রেজিস্ট্রার ও শিক্ষার্থীদের ব্যবহৃত তিনটি ইমেইল ঠিকানায় হুমকিবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ৬ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বোমা হামলা চালানো হবে। বার্তায় প্রেরক নিজের নাম ‘মুশফিক রাজিন’ উল্লেখ করেন।

হুমকিবার্তা পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগও ঘটনাটির ছায়াতদন্ত করে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, হুমকিদাতা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পড়াশোনা শেষ না করেই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকেই ইমেইলে হুমকি দেওয়া হয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তবে ‘মুশফিক রাজিন’ তাঁর প্রকৃত নাম নয়; এটি ছদ্মনাম। তদন্তের স্বার্থে আপাতত তাঁর প্রকৃত পরিচয় প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি ঢাকায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে জানানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে, হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুপারভাইজার আশরাফুল ইসলাম বাদী হয়ে গত ৭ অক্টোবর বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলায় কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হুমকির ঘটনায় ওই সাবেক শিক্ষার্থী একাই জড়িত, নাকি এর পেছনে কোনো উগ্রবাদী গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হুমকি দেওয়ার কারণও অনুসন্ধান করা হচ্ছে। উগ্রবাদ প্রতিরোধে কাজ করা একাধিক সংস্থা ঘটনাটি তদন্ত করছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুপারভাইজার আশরাফুল ইসলাম জানান, প্রথমে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট বিভাগের পরামর্শে মামলা করা হয়। ‘মুশফিক রাজিন’ নামে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই বলেও জানান তিনি। তদন্তে পাওয়া তথ্য সম্পর্কে তাঁকে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রুবানা আহমেদকে ইমেইল করা হলেও রোববার রাত ১০টা পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, ঘটনাটি নিয়ে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। তদন্তে কিছু তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয়।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, সাবেক শিক্ষার্থী শনাক্ত

সর্বশেষ আপডেট ০১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬