ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রোঞ্জের স্বপ্ন চুরমার, ১০২ রানেই অলআউট

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 53

ব্রোঞ্জের স্বপ্ন চুরমার, ১০২ রানেই অলআউট

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদকও হাতছাড়া করেছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় লিটন দাসের দল।

রান তাড়ায় শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসানের পর অধিনায়ক লিটন দাসও কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর তাওহিদ হৃদয় ১১, পারভেজ হোসেন ২০ ও মেহেদী হাসান দ্রুত আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।

নবম উইকেটে নাসুম আহমেদ কিছুটা প্রতিরোধ গড়েন। ২৮ বলে ২৬ রান করেন তিনি। তবে নাসুমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে থুসারা, রত্নায়েকে, ভিয়াসকান্ত ও সাহান দুটি করে উইকেট নেন।

এর আগে থারিন্দু রত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ও সাইফ হাসান দুটি করে উইকেট নেন।

এই হারে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে মেয়েদের পর ছেলেরাও পদক ছাড়াই ফিরল। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক এসেছে উশু থেকে, ব্রোঞ্জ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রোঞ্জের স্বপ্ন চুরমার, ১০২ রানেই অলআউট

সর্বশেষ আপডেট ০১:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬