ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 69

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আনুষ্ঠানিক অগ্রগতি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্রসহ চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, তার বিরুদ্ধে থাকা দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগসংক্রান্ত তথ্য-প্রমাণ যুক্ত করে একটি অনুরোধপত্র তৈরি করা হয়েছে। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংযুক্ত আরব আমিরাতের কাছে পাঠানো হবে।

দুদকের একজন কর্মকর্তা জানান, প্রক্রিয়াটি নির্ধারিত নিয়ম মেনেই এগোচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাযথভাবে যুক্ত করা হয়েছে।

এর আগে ১২ জুন দুবাইয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশকে জানায়। পরে বিষয়টি জাতীয় সংসদেও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ পাঠানো বাধ্যতামূলক।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ সপরিবারে দেশ ত্যাগ করেন এবং তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

সর্বশেষ আপডেট ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬