ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 52

দীর্ঘ ১১ বছর পর নবম জাতীয় পে-স্কেল চালুর ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের আয় বাড়ানো প্রয়োজন ছিল। তার আশা, বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের মধ্যে দুর্নীতি কমাতে সহায়ক হবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১১ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি, অথচ এ সময়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আয় বৃদ্ধি পেলে দুর্নীতির প্রবণতাও কমবে।

শুক্রবার (১২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করা হবে। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয়েছিল।

নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের মূল বেতনের ব্যবধান ১:৮ নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে ১:৯.০৭৬। পাশাপাশি সব গ্রেডে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা এবং ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকায় উন্নীত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:৫৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬