বৃহস্পতিবার এলপিজির নতুন দাম ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 152
এপ্রিল মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হবে বৃহস্পতিবার বিকেলে। একই সঙ্গে অটোগ্যাসের দামও ঘোষণা দেবে নিয়ন্ত্রক সংস্থা।
এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন দাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২ এপ্রিল)।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত ঘোষণা বৃহস্পতিবার বিকেল ৩টায় দেওয়া হবে।
এর আগে সর্বশেষ ২ মার্চ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।
এছাড়া একই দিনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।
গত ২ মার্চ অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল। সে সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে মূসকসহ ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
































