বুলবুলের বিরুদ্ধে ১৮ অভিযোগ প্রকাশ
- সর্বশেষ আপডেট ০৯:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 27
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) গঠিত তদন্ত কমিটি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ১৮টি গুরুতর অভিযোগ জানিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির পরিচালনা কমিটি ভেঙে দিয়ে আজ নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে।
কমিটির প্রতিবেদনে বুলবুলের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় স্বেচ্ছাচারিতা, নির্দিষ্ট প্রার্থীদের অনৈতিক সুবিধা, ই-ভোটিং প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং বিসিবি সংবিধানের লঙ্ঘন।
এছাড়া অ্যাডহক কমিটির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করা, ভোটার তালিকা বিলম্বিত প্রকাশ এবং সাবেক ক্রীড়া উপদেষ্টাদের অযৌক্তিক হস্তক্ষেপের বিষয়গুলোও উঠে এসেছে।
তদন্তে দেখা গেছে, বুলবুল একপক্ষীয়ভাবে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন।
































