ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 59

এলিজা জামান

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত প্রার্থী তালিকায় এলিজা জামানের নাম রাখা হয়েছে। এ আসনে একমাত্র প্রার্থী হওয়ায় জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ফলে এ আসনে আর ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

এর আগে, গত ২৭ অক্টোবর এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। সেদিন তিনি জানিয়েছিলেন, একাধিক প্রার্থী না থাকায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ওই শূন্য আসনে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান

সর্বশেষ আপডেট ০২:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬