ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গেজেট প্রকাশ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নুসরাত তাবাসসুম

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 48

নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) ইসির রিটার্নিং কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরদিনই তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে একই আসনে জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় বাতিল হয়। অন্যদিকে নির্ধারিত সময়ের কিছুটা পরে মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে নুসরাতের আবেদনও গ্রহণ করা হয়নি।

পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত তার মনোনয়ন গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশনকে। সেই অনুযায়ী যাচাই শেষে ২ মে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এদিকে মনিরা শারমিন প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করলেও আদালত তাৎক্ষণিক শুনানি করতে অপারগতা প্রকাশ করে এবং বিষয়টি অন্য বেঞ্চে পাঠানো হয়।

ইসি সূত্রে জানা গেছে, সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট পেয়েছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন। এর আগে ৪৯টি আসনে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। নুসরাত তাবাসসুম এখন ৫০তম সদস্য হিসেবে সংসদে যুক্ত হতে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গেজেট প্রকাশ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন নুসরাত তাবাসসুম

সর্বশেষ আপডেট ১১:১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬