ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞান ও রাসূল : মিথ্যা বিস্ময়ের বদলে সত্যের সৌন্দর্য

আহছান উল্লাহ
  • সর্বশেষ আপডেট ০৬:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 201

আহছান উল্লাহ

এ কোনো রাজপ্রাসাদের বিশ্ববিদ্যালয় না। কল্পনা করুন; কোনো বিশাল ভবন নেই। নেই মার্বেলের দেয়াল। নেই সোনালি অক্ষরে লেখা কোনো বিশ্ববিদ্যালয়ের নাম। নেই আধুনিক গবেষণাগার, বৈদ্যুতিক বাতি, ডিজিটাল পর্দা কিংবা গ্রন্থাগারের হাজার হাজার তাক।

আছে একটি খেজুরপাতার চাটাই। আছে মদিনার সরলতা। আছে কয়েকজন তৃষ্ণার্ত মানুষ; যাদের চোখে ছিল জ্ঞানের ক্ষুধা, হৃদয়ে ছিল সত্যের অনুসন্ধান। আর আছেন একজন শিক্ষক।

তিনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।

সেই চাটাইয়ের ওপর বসেই যে পাঠশালা গড়ে উঠেছিল, তার পাঠ্যসূচি কোনো একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেখানে শেখানো হতো; মানুষকে মানুষ হিসেবে দেখতে, দুর্বলের পাশে দাঁড়াতে, জ্ঞানকে সম্মান করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে, পরিবারকে ভালোবাসতে, অসুস্থের সেবা করতে, প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে, শত্রুর প্রতিও সীমালঙ্ঘন না করতে, ক্ষমতার মাঝেও বিনয়ী থাকতে, এবং সর্বোপরি; স্রষ্টার সঙ্গে মানুষের সম্পর্ককে অর্থপূর্ণ করতে। এ কারণেই তাঁর জীবনকে শুধু একটি ঐতিহাসিক জীবন বলা যথেষ্ট নয়।

এটি মানবসভ্যতার একটি জীবন্ত পাঠ্যপুস্তক। পবিত্র কুরআন তাঁকে কেবল অনুসরণযোগ্য একজন নেতা হিসেবে নয়, বরং মানবতার জন্য একটি উত্তম আদর্শ; “উসওয়াতুন হাসানাহ” হিসেবে উপস্থাপন করেছে।

আর অন্যত্র ঘোষণা করা হয়েছে, “আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।” সূরা আল-আম্বিয়া, ২১:১০৭।

এই দুটি আয়াত যেন তাঁর সমগ্র জীবনের দুটি দরজা; এক দরজা দিয়ে প্রবেশ করলে দেখা যায় আদর্শ মানুষ, অন্য দরজা দিয়ে প্রবেশ করলে দেখা যায় বিশ্বজনীন রহমত।

১. প্রথম পাঠ: মানুষ হও

মানুষের ইতিহাসে বহু জ্ঞানী এসেছেন। কেউ গণিতের ভাষা বদলেছেন, কেউ চিকিৎসাবিজ্ঞানের, কেউ দর্শনের, কেউ রাষ্ট্রবিজ্ঞানের, কেউ যুদ্ধকৌশলের, কেউ অর্থনীতির।

কিন্তু একজন মানুষ একই সঙ্গে মানুষের অন্তর, পরিবার, সমাজ, নৈতিকতা, রাষ্ট্র, অর্থনীতি, যুদ্ধ ও শান্তি; সবকিছুকে নৈতিকতার ছায়ায় দেখতে শিখিয়েছেন।

রাসূলুল্লাহ এর শিক্ষা ছিল না “শুধু জ্ঞান অর্জন করো।” বরং জ্ঞানের সঙ্গে চরিত্রকে যুক্ত করা। কারণ জ্ঞান যদি চরিত্রহীন হয়, তা মানুষের কল্যাণের বদলে মানুষের ওপর আধিপত্যের অস্ত্র হয়ে উঠতে পারে। এই কারণেই তাঁর শিক্ষাজগতে আখলাক ও চরিত্র ছিল কেন্দ্রীয় বিষয়।

হাদিসের বিভিন্ন বর্ণনায় জ্ঞানকে এত উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে যে জ্ঞান অন্বেষণের পথকে জান্নাতের পথের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং আলেমদের নবীদের উত্তরাধিকারী বলা হয়েছে।

অর্থাৎ সেই খেজুরপাতার চাটাইয়ে শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার পাঠ চলেনি; চলেছে মানুষ তৈরির শিক্ষা।

২. কুরআনের আয়নায় একজন পূর্ণাঙ্গ শিক্ষক

আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।” সূরা আল-আহযাব, ৩৩:২১। লক্ষ করুন; কুরআন তাঁকে শুধু বক্তা বলেনি। শুধু শাসক বলেনি। শুধু যুদ্ধনেতা বলেনি। শুধু ধর্মীয় শিক্ষকও বলেনি। বলেছে, উত্তম আদর্শ। অর্থাৎ তাঁর জীবন নিজেই একটি শিক্ষা।

তিনি যা বলেছেন; তা শিক্ষা। তিনি যা করেছেন; তা শিক্ষা। তিনি যেভাবে মানুষের সঙ্গে আচরণ করেছেন; তা শিক্ষা। তিনি যেভাবে পরিবারে ছিলেন;তা শিক্ষা। তিনি যেভাবে ক্ষমতা ব্যবহার করেছেন; তা শিক্ষা। তিনি যেভাবে কষ্ট সহ্য করেছেন; তা শিক্ষা। তিনি যেভাবে ক্ষমা করেছেন; তা শিক্ষা। এমনকি তিনি যেভাবে একজন সাধারণ মানুষের কথা শুনেছেন; সেটিও শিক্ষা। এ কারণেই তাঁর জীবনী পড়া মানে কেবল অতীতের দিকে তাকানো নয়। এ যেন নিজের আয়নায় নিজের মুখ দেখা।

৩. খেজুরপাতার চাটাই থেকে মানবসমতার ঘোষণা

মদিনার সমাজ ছিল বহুধর্ম, বহুগোষ্ঠী ও বিভিন্ন সামাজিক পরিচয়ের মানুষের সমষ্টি। এই সমাজকে পরিচালনা করতে প্রয়োজন হয়েছিল শুধু আবেগের নয়; প্রয়োজন হয়েছিল নীতি, চুক্তি, দায়িত্ব ও সহাবস্থানের কাঠামো। রাসূলুল্লাহ -এর মদিনার জীবন তাই আমাদের সামনে রাষ্ট্র ও সমাজ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায় খুলে দেয়।

এখানে নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়। নেতৃত্ব মানে; দায়িত্ব নেওয়া। সংঘাতকে নিয়ন্ত্রণ করা। চুক্তি রক্ষা করা। অধিকার ও কর্তব্যের ভারসাম্য সৃষ্টি করা। সমাজের বিভিন্ন গোষ্ঠীকে একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে আনার চেষ্টা করা। এই জায়গায় তাঁর জীবনকে শুধু ধর্মীয় ইতিহাসের ভেতরে বন্দী করলে তাঁর ঐতিহাসিক ভূমিকার একটি বড় অংশ অদৃশ্য হয়ে যায়। তিনি ছিলেন নৈতিক নেতৃত্বের এক অসাধারণ উদাহরণ।

. তিনি কি দার্শনিক ছিলেন?

যদি “দার্শনিক” বলতে আমরা এমন একজন মানুষকে বুঝি যিনি মানুষ, জীবন, ন্যায়, দায়িত্ব, মৃত্যু, আত্মা, সমাজ ও অস্তিত্বের মৌলিক প্রশ্ন নিয়ে চিন্তা করতে শেখান; তাহলে তাঁর শিক্ষা দর্শনের বহু মৌলিক প্রশ্নের সঙ্গে গভীরভাবে সংলাপ তৈরি করে।

কিন্তু তাঁকে পাশ্চাত্য একাডেমিক অর্থে “philosopher” হিসেবে শ্রেণিবদ্ধ করা ঐতিহাসিকভাবে যথাযথ নয়। তিনি ছিলেন ওহির মাধ্যমে পরিচালিত একজন নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

তাঁর দর্শনের কেন্দ্র ছিল; মানুষ স্বাধীন হলেও দায়িত্বহীন নয়। ক্ষমতা আছে, কিন্তু জবাবদিহিও আছে। সম্পদ আছে, কিন্তু তার অধিকারও আছে। জ্ঞান আছে, কিন্তু অহংকারের অধিকার নেই। শক্তি আছে, কিন্তু সীমালঙ্ঘনের অনুমতি নেই। জীবন আছে,কিন্তু মৃত্যুর স্মরণও আছে। এই ভারসাম্যই তাঁর নৈতিক দর্শনের এক গভীর বৈশিষ্ট্য।

৫. চিকিৎসার দরজায় দাঁড়িয়ে তিনি কী বলেছিলেন?

আজকের পৃথিবীতে চিকিৎসাবিজ্ঞান গবেষণা, পরীক্ষা, ক্লিনিক্যাল ট্রায়াল, ডায়াগনস্টিক প্রযুক্তি ও অণুজীববিজ্ঞানের ওপর দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ আধুনিক চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠা করেননি; এ কথা স্পষ্টভাবে বলা জরুরি। কিন্তু তাঁর শিক্ষায় চিকিৎসা গ্রহণের উৎসাহ পাওয়া যায়।

এক বর্ণনায় তিনি চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করেছেন এবং বলেছেন, আল্লাহ রোগের সঙ্গে তার চিকিৎসাও রেখেছেন, মৃত্যু ও বার্ধক্য ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। আর অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তিনি আরোগ্যের জন্য দোয়া করতেন; এমন বর্ণনা সহিহ মুসলিমে রয়েছে।

এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা পাই, বিশ্বাস চিকিৎসার বিকল্প নয়; বরং বিশ্বাস মানুষকে চিকিৎসা অনুসন্ধানেও উৎসাহিত করতে পারে। অতএব আধুনিক বিজ্ঞানকে হাদিসের মধ্যে জোর করে ঢোকানোর প্রয়োজন নেই। বরং বলা যায়, রাসূল – সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষা মানুষকে রোগ, শরীর, চিকিৎসা ও সুস্থতার ব্যাপারে দায়িত্বশীল হওয়ার একটি নৈতিক ভিত্তি দিয়েছে।

৬. তিনি কি বিজ্ঞানী ছিলেন? একটি উত্তর

এ প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের ভালোবাসার পাশাপাশি ইতিহাসের প্রতিও সৎ থাকতে হবে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আধুনিক অর্থে কোনো laboratory scientist ছিলেন না। তিনি পদার্থবিদ্যা, রসায়ন বা জীববিজ্ঞানের আধুনিক পরীক্ষাগার পরিচালনা করেননি। তাই তাঁকে “modern scientist” বলা ঠিক হবে না।

কিন্তু তাঁর শিক্ষা মানুষকে প্রকৃতি নিয়ে চিন্তা করতে, জ্ঞান অর্জন করতে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে, রোগের চিকিৎসা খুঁজতে, কৃষি ও জীবনের বাস্তব সমস্যার সমাধান করতে, এবং অজ্ঞতার বদলে জ্ঞানের পথে যেতে উৎসাহিত করেছে । এখানেই তাঁর শিক্ষা আধুনিক জ্ঞানচর্চার সঙ্গে একটি গভীর সেতু তৈরি করে। বিজ্ঞান তাঁর পরিচয়ের বিকল্প নয়; তাঁর শিক্ষা বিজ্ঞানমনস্ক অনুসন্ধানের সঙ্গে সংলাপের একটি নৈতিক ভিত্তি হতে পারে। এ পার্থক্যটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭. কৃষিক্ষেত্রেও এক অসাধারণ শিক্ষা

খেজুরগাছের পরাগায়ন নিয়ে একটি বিখ্যাত হাদিসের আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের পার্থিব কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার গুরুত্বের একটি শিক্ষা দিয়েছেন। এই ঘটনাকে অনেকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত করেন।

কিন্তু এখানেও সতর্ক থাকা দরকার। এটি কোনো কৃষিবিজ্ঞান গবেষণাপত্র নয়। বরং ঘটনাটি আমাদের একটি গভীর epistemological lesson কোন বিষয়ে কার বাস্তব অভিজ্ঞতা আছে, তা সম্মান করা শেখায়।

অর্থাৎ একজন নবী হওয়া মানে প্রত্যেক পার্থিব কারিগরি বিষয়ে নিজেকে বিশেষজ্ঞ দাবি করা নয়। বরং মানুষকে তার বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করার সুযোগ দেওয়া। এ শিক্ষা আজকের বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও innovation ecosystem-এর জন্যও গভীরভাবে প্রাসঙ্গিক।

৮. ঘরের দরজা খুললে দেখা যায় অন্য এক মহান মানুষ

ইতিহাসের বড় নেতাদের আমরা অনেক সময় সিংহাসনে দেখতে অভ্যস্ত। কিন্তু রাসূলুল্লাহ -কে বুঝতে হলে শুধু মসজিদে নয়; তাঁর ঘরেও তাকাতে হয়। হযরত আয়েশা (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে কী করতেন। উত্তরে বর্ণিত হয়েছে, তিনি পরিবারের কাজে সহযোগিতা করতেন; নামাজের সময় হলে নামাজে চলে যেতেন।

কী অসাধারণ দৃশ্য! একদিকে তিনি রাষ্ট্র নেতা। অন্যদিকে নিজের পরিবারের কাজে হাত লাগাচ্ছেন। এখানে নেতৃত্বের এক মহৎ সংজ্ঞা লুকিয়ে আছে, যে নেতৃত্ব ঘরের মানুষকে ছোট মনে করে, সে নেতৃত্ব অসম্পূর্ণ।

তিনি ঘরে ছিলেন স্বামী। তিনি ছিলেন পরিবারের আপনজন। তিনি ছিলেন বন্ধু। তিনি ছিলেন পিতা, নানা ও দাদা। আর তাঁর মানবিকতার সৌন্দর্য এখানেই; মহত্ত্ব তাঁকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়নি। বরং মানুষের আরও কাছে নিয়ে এসেছে।

৯. ক্ষমতা নয়, চরিত্র খেজুরপাতার চাটাইয়ের সবচেয়ে বড় পাঠ

মানুষ ক্ষমতা পেলে বদলে যায়। অর্থ পেলে বদলে যায়। প্রশংসা পেলে বদলে যায়। কিন্তু রাসূলুল্লাহ-এর জীবনে আমরা দেখতে পাই; ক্ষমতা যত বেড়েছে, দায়িত্ববোধ তত গভীর হয়েছে। মক্কার নির্যাতন থেকে মদিনার নেতৃত্বে পৌঁছানোর পথটি ছিল কেবল বিজয়ের পথ নয়।

এটি ছিল সহিষ্ণুতা, ত্যাগ, নৈতিকতা ও দায়িত্বের পথ। কুরআন তাঁকে “বিশ্বজগতের জন্য রহমত” হিসেবে চিহ্নিত করেছে। এই “রহমত” শব্দটি তাঁর জীবনের নৈতিক কেন্দ্রকে বুঝতে সাহায্য করে। শক্তি থাকলেও অন্যায় না করা। ক্ষমতা থাকলেও অহংকার না করা। প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও ক্ষমার পথ বেছে নেওয়া। এটাই চরিত্রের শক্তি।

১০. একজন সেনানায়ক; কিন্তু যুদ্ধই তাঁর পরিচয় নয়

রাসূলুল্লাহ-এর জীবন নিয়ে লিখতে গেলে যুদ্ধের অধ্যায় অবশ্যই আসে। কিন্তু তাঁকে কেবল একজন সেনানায়ক হিসেবে উপস্থাপন করা অপরাধ।

কারণ তাঁর জীবনের দীর্ঘ সময় ছিল দাওয়াত, শিক্ষা, পরিবার, সমাজসংগঠন, চুক্তি, বিচার, মানবিক সম্পর্ক ও ইবাদতের সঙ্গে যুক্ত। যুদ্ধ তাঁর জীবনের একটি অধ্যায়।

১১. যিনি চুক্তির মূল্য জানতেন

রাষ্ট্র ও সমাজ পরিচালনায় কূটনীতি শুধু শক্তির খেলা নয়। কূটনীতি হলো; কথা রাখা, চুক্তির মূল্য বোঝা, শত্রুর সঙ্গেও যোগাযোগের দরজা খোলা রাখা, সংঘাতকে সীমাবদ্ধ করা, এবং বৃহত্তর শান্তির জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া।

রাসূলুল্লাহ-এর জীবনে হুদায়বিয়ার সন্ধি এই দৃষ্টিকোণ থেকে ইতিহাসের একটি গভীর অধ্যায়। প্রথম দর্শনে যেটি কিছু মানুষের কাছে কঠিন মনে হয়েছিল, পরবর্তীকালে সেটিই বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পথ খুলে দেয়। এখানে নেতৃত্বের একটি অমর শিক্ষা আছে; প্রত্যেক আপাত পরাজয় প্রকৃত পরাজয় নয়। কখনো কখনো শান্তির জন্য এক ধাপ পিছিয়ে আসাই ভবিষ্যতের দশ ধাপ এগিয়ে যাওয়ার সূচনা।

১২. পিতা ও প্রিয়জন হিসেবে তিনি

ইতিহাসের মহান ব্যক্তিত্বদের অনেক সময় আমরা এত দূরে বসিয়ে দিই যে তাঁদের মানবিকতা হারিয়ে যায়।

কিন্তু রাসূলুল্লাহ-এর জীবন আমাদের অন্য ছবি দেখায়। তিনি ভালোবাসতেন। তিনি কাঁদতেন। তিনি দুঃখ পেতেন। তিনি আপনজন হারানোর বেদনা অনুভব করতেন। তিনি মানুষের আনন্দে আনন্দিত হতেন। তিনি শিশুদের সঙ্গে কোমল ছিলেন। তিনি পরিবারের প্রতি মমতাশীল ছিলেন। এখানেই তাঁর মানবিক সৌন্দর্য।

তিনি আমাদের শেখান, কঠোর হওয়া আর শক্তিশালী হওয়া এক জিনিস নয়। অনেক সময় কোমলতাই সবচেয়ে বড় শক্তি।

১৩. “মানবতার শিক্ষক”

শিক্ষক অনেকেই হতে পারেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন তিনি, যাঁর জীবন তাঁর বক্তব্যের সাক্ষ্য দেয়। রাসূলুল্লাহ -এর জীবন তাই একটি lived curriculum জীবন দিয়ে পড়ানো পাঠ্যক্রম। তিনি ন্যায় শেখালেন, ন্যায় করলেন। দয়া শেখালেন, দয়া করলেন। পরিবারের অধিকার শেখালেন, পরিবারে তা প্রয়োগ করলেন। দরিদ্রের মর্যাদা শেখালেন, দরিদ্রকে নিজের কাছ থেকে দূরে সরাননি। জ্ঞানকে সম্মান করতে বললেন, জ্ঞানসন্ধানীদের উৎসাহিত করলেন। এই কারণেই তাঁর পাঠশালায় বই ছিল, কিন্তু বইয়ের চেয়েও বড় ছিল চরিত্র।

১৪. কুরআন ও তাঁর চরিত্র: একটি অসাধারণ সম্পর্ক

হযরত আয়েশা (রা.)-এর কাছে যখন রাসূলুল্লাহ -এর চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, তিনি তাঁর চরিত্রকে কুরআনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত করে বর্ণনা করেছিলেন, এই বর্ণনাটি সহিহ মুসলিমে এসেছে। এখানে যেন পুরো দর্শনের একটি দরজা খুলে যায়। কুরআন শুধু তাঁর হাতে থাকা গ্রন্থ ছিল না।

কুরআনের নৈতিক শিক্ষা তাঁর জীবনে রূপ পেয়েছিল।

অর্থাৎ কুরআন ছিল নীতি, আর তাঁর জীবন ছিল সেই নীতির বাস্তব প্রয়োগ। এই কারণেই তাঁকে বুঝতে হলে শুধু কুরআন পড়া যথেষ্ট নয়; তাঁর সুন্নাহ ও সীরাতও পড়তে হয়। আবার তাঁকে বুঝতে হলে শুধু সীরাত পড়াও যথেষ্ট নয়; কুরআনের আয়নায় তাঁর জীবনকে দেখতে হয়।

১৫. বিজ্ঞান ও রাসূল : মিথ্যা বিস্ময়ের বদলে সত্যের সৌন্দর্য

আজকের পৃথিবীতে একটি প্রবণতা দেখা যায়; প্রতিটি আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারকে কয়েক হাজার বছর আগের কোনো বক্তব্যের সঙ্গে জুড়ে দেওয়া। এতে কখনো কখনো ধর্মের প্রতি ভালোবাসা প্রকাশ পায়, কিন্তু গবেষণার মানদণ্ড দুর্বল হয়ে যায়। আমাদের উচিত আরও সুন্দর একটি পথ বেছে নেওয়া।

বলতে হবে; কুরআন বিজ্ঞানবিষয়ক textbook নয়। রাসূলুল্লাহ আধুনিক laboratory scientist নন। কিন্তু তাঁর শিক্ষা মানুষকে এমন একটি নৈতিক ও জ্ঞানচর্চার পরিবেশ দিয়েছে, যেখানে জ্ঞান, চিকিৎসা, পর্যবেক্ষণ, অনুসন্ধান, দায়িত্ব, পরিচ্ছন্নতা, মানবকল্যাণ ও প্রকৃতির প্রতি সচেতনতা মূল্য পেয়েছে। এটাই অনেক বেশি শক্তিশালী বক্তব্য। কারণ সত্যকে শক্তিশালী করার জন্য অতিরঞ্জনের প্রয়োজন হয় না। সত্য নিজের আলোতেই আলোকিত।

১৬. একটি চাটাই, আর তার ওপর বসে থাকা বিশ্বসভ্যতার ভবিষ্যৎ

মদিনার সেই সরল পরিবেশ থেকে এমন একটি সভ্যতার সূচনা হয়েছিল, যার উত্তরাধিকার পরবর্তী শতাব্দীগুলোতে জ্ঞান, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, ভূগোল, সাহিত্য ও বিভিন্ন জ্ঞানক্ষেত্রে মুসলিম সভ্যতার বিকাশে ভূমিকা রাখে।

এখানে রাসূল নিজে আধুনিক বিজ্ঞানীদের মতো গবেষণাগার চালিয়েছেন, এমন দাবি করার প্রয়োজন নেই।

বরং তাঁর সবচেয়ে বড় ঐতিহাসিক অবদান ছিল, জ্ঞানকে মর্যাদা দেওয়া, নৈতিকতাকে জ্ঞানের সঙ্গে যুক্ত করা, মানুষকে দায়িত্বশীল করা, এবং একটি সভ্যতার নৈতিক ভিত্তি নির্মাণ। খেজুরপাতার চাটাই তাই কেবল একটি বসার জায়গা ছিল না। এটি ছিল এক সভ্যতার নৈতিক incubator।

১৭. তাঁর শিক্ষা আজকের পৃথিবীর জন্য কেন এত প্রয়োজন?

আজ পৃথিবী প্রযুক্তিতে এগিয়েছে। কিন্তু মানুষ কি শান্তিতে এগিয়েছে? আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বানাচ্ছি; কিন্তু কৃত্রিম ঘৃণা কমাতে পারছি কি? আমরা মহাকাশে যাচ্ছি; কিন্তু প্রতিবেশীর ক্ষুধা বুঝতে পারছি কি? আমরা জিন সম্পাদনার প্রযুক্তি নিয়ে এগোচ্ছি; কিন্তু নৈতিকতার প্রশ্নে নিজেদের সম্পাদনা করতে পারছি কি? আমরা কোটি কোটি মানুষের তথ্য সংগ্রহ করছি; কিন্তু একজন মানুষের কান্না শুনতে পারছি কি?

এই প্রশ্নগুলোর জায়গায় রাসূলুল্লাহ-এর শিক্ষা নতুন করে সামনে আসে। কারণ তিনি শেখান, জ্ঞানকে মানবতার সেবায় ব্যবহার করো। শক্তিকে ন্যায়ের অধীন করো। সম্পদকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করো। ক্ষমতাকে আমানত মনে করো। মানুষকে মর্যাদা দাও।

১৮. সীমাহীন কৃতজ্ঞতা: সেই পরম করুণাময়ের প্রতি

হে পরম করুণাময় আল্লাহ, আমরা আপনার কত শুকরিয়া আদায় করব? আপনি আমাদের এমন একজন রাসূল দিয়েছেন; যাঁর নাম উচ্চারণ করলে কোটি কোটি মানুষের হৃদয় নরম হয়ে আসে। যাঁর জীবন পড়লে মানুষ নিজের জীবনকে নতুন করে বিচার করতে শেখে। যাঁর শিক্ষা অন্ধকার হৃদয়ে আলো জ্বালাতে পারে। যাঁর চরিত্রের সৌন্দর্য শত্রুকেও থামিয়ে ভাবতে বাধ্য করে।

আপনি তাঁকে বলেছেন “বিশ্বজগতের জন্য রহমত।” আপনি তাঁর মধ্যে আমাদের জন্য “উত্তম আদর্শ” রেখেছেন। আর আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য; আমরা তাঁর উম্মত হওয়ার দাবি করতে পারি। এ দাবি যেন শুধু মুখের না হয়। এটি যেন চরিত্রে আসে। ব্যবহারে আসে। ব্যবসায় আসে। পরিবারে আসে। গবেষণায় আসে। সমাজসেবায় আসে। মানবতার প্রতি আচরণে আসে।

১৯. বিশ্ববিদ্যালয়টি আজও খোলা

সেই খেজুরপাতার চাটাই আজ আর আমাদের চোখের সামনে নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়নি। তার দরজা আজও খোলা। তার পাঠ আজও চলছে। তার পাঠ্যবই; কুরআন ও সুন্নাহ। তার প্রধান বিষয়: মানুষ হওয়া। তার গবেষণার বিষয়: নিজের নফস। তার পরীক্ষাগার:জীবন। তার পরীক্ষার ফল:চরিত্র। তার ডিগ্রি:আল্লাহর সন্তুষ্টি।

আর তার সর্বশ্রেষ্ঠ শিক্ষক: মুহাম্মদুর রাসূলুল্লাহ।

আজ পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলো যদি জ্ঞান দিয়ে মানুষ তৈরি করতে চায়, তবে সেই খেজুরপাতার চাটাইয়ের দিকে একবার তাকাতে পারে। কারণ সেখানে কোনো প্রযুক্তিগত সাম্রাজ্য ছিল না।

ছিল নৈতিকতার শক্তি। ছিল না ক্ষমতার অহংকার; ছিল আমানতদারিত্ব। ছিল না জ্ঞানের দম্ভ; ছিল আল্লাহর সামনে বিনয়। ছিল না মানুষের ওপর আধিপত্যের শিক্ষা; ছিল মানুষের সেবা করার শিক্ষা।

একটি হৃদয়ের আর্তি

হে আমার প্রিয় নবী, আপনাকে নিয়ে লিখতে বসলে শব্দ কম পড়ে যায়। ইতিহাসের পৃষ্ঠা শেষ হয়ে যায়, কিন্তু আপনার প্রতি ভালোবাসার পৃষ্ঠা শেষ হয় না। কলম থেমে যায়, কিন্তু দরূদের ধারা থামে না। জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু আপনার জীবন থেকে শেখার সম্ভাবনা সীমাহীন। আপনি আমাদের শিখিয়েছেন, মানুষের মর্যাদা কী, জ্ঞানীর সম্মান কী, দরিদ্রের অধিকার কী, পরিবারের ভালোবাসা কী, নেতৃত্বের দায়িত্ব কী, ক্ষমার মহত্ত্ব কী, ন্যায়ের সৌন্দর্য কী,

আর সর্বোপরি, একজন বান্দা কীভাবে তার রবের দিকে ফিরে যায়। তাই আজ আমার অন্তরের গভীর থেকে একটি কথাই উচ্চারিত হয়; হে আল্লাহ, আমাদের এমন জ্ঞান দেবেন না যা আমাদের অহংকারী করে; এমন সম্পদ দেবেন না যা আমাদের নিষ্ঠুর করে; এমন ক্ষমতা দেবেন না যা আমাদের সীমালঙ্ঘনকারী করে।

বরং আমাদের এমন জ্ঞান দিন; যা মানবতার কাজে আসে। এমন হৃদয় দিন; যেখানে আপনার হাবিব-এর ভালোবাসা জীবন্ত থাকে। এমন চরিত্র দিন; যা তাঁর সুন্নাহর সৌন্দর্যের সাক্ষ্য বহন করে।

এমন জীবন দিন; যার শেষে আমরা বলতে পারি; আমরা তাঁকে শুধু ভালোবাসিনি, তাঁর কাছ থেকে শিখেছি। কারণ খেজুরপাতার সেই চাটাইয়ের ওপর বসা পাঠশালাটি কোনো অতীতের গল্প নয়। এটি মানবতার জন্য আজও খোলা এক অনন্ত মহাবিশ্ববিদ্যালয়।

(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

তথ্যসূত্র ও প্রাথমিক পাঠ

1. আল-কুরআন, সূরা আল-আহযাব ৩৩:২১ — রাসূলুল্লাহ -কে উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে।

2. আল-কুরআন, সূরা আল-আম্বিয়া ২১:১০৭ — তাঁকে “বিশ্বজগতের জন্য রহমত” হিসেবে বর্ণনা করা হয়েছে।

3. Sahih al-Bukhari 5363 / 6039 — হযরত আয়েশা (রা.)-এর বর্ণনায় রাসূলুল্লাহ ﷺ-এর পারিবারিক কাজে সহযোগিতা করার বিষয়টি।

4. Sahih Muslim 2191c, 2191d — অসুস্থ ব্যক্তির জন্য রাসূলুল্লাহ -এর আরোগ্যের দোয়া।

5. Sunan Ibn Majah 3436; Musnad Ahmad 262 — চিকিৎসা গ্রহণের উৎসাহ এবং রোগের সঙ্গে চিকিৎসা থাকার বিষয়ে বর্ণনা।

6. Jami‘ at-Tirmidhi 2682 — জ্ঞান অন্বেষণের মর্যাদা এবং নবীদের জ্ঞানভিত্তিক উত্তরাধিকার সম্পর্কে বর্ণনা।

7. Sahih al-Bukhari — রাসূলুল্লাহ -এর ইবাদত, পরিবার, সমাজ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন বর্ণনা।

8. Ahsan Ullah’s forthcoming book The Court of the Holy Prophet (peace and blessings of Allah be upon him) is a great university

একটি গবেষণাগত সতর্কতা

এই প্রবন্ধে কুরআন ও হাদিসকে ধর্মীয় উৎস হিসেবে এবং আধুনিক বিজ্ঞানের বিষয়কে স্বতন্ত্র জ্ঞানক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়েছে। রাসূলুল্লাহ -এর মর্যাদা প্রকাশের জন্য আধুনিক কোনো বৈজ্ঞানিক আবিষ্কারকে জোরপূর্বক তাঁর বক্তব্যের “ভবিষ্যদ্বাণী” হিসেবে প্রতিষ্ঠা করা হয়নি। কারণ ঈমানের সৌন্দর্য সত্যকে অতিরঞ্জিত করার মধ্যে নয়; সত্যকে তার যথার্থ মর্যাদায় উপস্থাপন করার মধ্যে।

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

লেখক: সাংবাদিক ও গবেষক

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিজ্ঞান ও রাসূল : মিথ্যা বিস্ময়ের বদলে সত্যের সৌন্দর্য

সর্বশেষ আপডেট ০৬:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬