ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এনওসি নিয়ে শঙ্কা

বিগব্যাশে নাহিদ রানাকে নিয়ে কাড়াকাড়ি

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 78

নাহিদ রানা

বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানাকে দলে পেতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্নের একটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে বলে জানা গেছে।

তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকলেও বিগ ব্যাশে নাহিদের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জাতীয় দলের ব্যস্ত সূচি এবং সম্প্রতি চোট থেকে ফেরায় তাকে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় বিবিএলের নতুন মৌসুমে নাহিদকে দলে নিতে আগ্রহী একাধিক দল। তবে এখন পর্যন্ত নাহিদের পক্ষ থেকে এনওসির জন্য বিসিবির কাছে কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নাহিদ আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। তবে জাতীয় দলের ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে তাকে এনওসি দেওয়ার সম্ভাবনা খুবই কম।

এর সঙ্গে যুক্ত হয়েছে নাহিদের চোটের বিষয়টিও। গ্রেড-২ সাইড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি এই ডানহাতি পেসার। চোট কাটিয়ে চলতি সপ্তাহের শুরুতে তিনি বোলিং অনুশীলনে ফিরেছেন।

বিসিবির দুশ্চিন্তার মূল জায়গা নাহিদের ফিটনেস ও ওয়ার্কলোড ব্যবস্থাপনা। মাত্রই চোট থেকে ফেরা এই পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বোর্ড।

২৩ বছর বয়সী নাহিদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবরে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে তাকে ফেরানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।

এরপরই ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং পরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের সিরিজ রয়েছে। সব মিলিয়ে নাহিদের ওপর বাড়তি চাপ পড়ার আশঙ্কা থাকায় বিগ ব্যাশে তাকে ছাড়ার বিষয়ে বোর্ডকে হিসাব করেই সিদ্ধান্ত নিতে হবে।

ফলে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে নাহিদ রানাকে নিয়ে আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত তিনি বিগ ব্যাশে খেলতে পারবেন কি না, সেটি নির্ভর করছে বিসিবির এনওসির সিদ্ধান্তের ওপর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনওসি নিয়ে শঙ্কা

বিগব্যাশে নাহিদ রানাকে নিয়ে কাড়াকাড়ি

সর্বশেষ আপডেট ০৩:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬