ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক ছেলে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ১২:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 105

বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক ছেলে

গাজীপুরের শ্রীপুরে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। এ সময় তাঁর বাবা আব্দুস সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে উত্তেজনা বাড়লে আনোয়ার তাঁর বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে আব্দুস সামাদ মাথা ও বুকে গুরুতর আঘাত পান। পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর আনোয়ার হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সামাদের মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ঘটনার আলামত সংগ্রহ করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, পলাতক ছেলে

সর্বশেষ আপডেট ১২:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬