ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলংকার কাছে বাংলাদেশ হকি দলের হার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 43

ছবি সংগৃহীত

এশিয়ান গেমস বাছাই পর্বে শ্রীলংকার কাছে ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ হকি দল। প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর দ্রুত সমতা ফেরালেও, দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারে শ্রীলঙ্কার গোলের কাছে থেমে যেতে হলো লাল-সবুজ জার্সির প্রতিনিধিদের।

আগের ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে আসরে শুরু করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় অবস্থানে রয়েছে দলটি।

শীর্ষে আছে টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা, যাদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল।

ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে ষষ্ঠ মিনিটে গোল পায় শ্রীলঙ্কা। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম সমতা ফিরিয়ে আনেন।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আবার এগিয়ে যায় শ্রীলঙ্কা, কুশল ভেরাপল্লির গোলে। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান কমাতে ব্যর্থ হয়।

চতুর্থ কোয়ার্টারে শ্রীলঙ্কা ব্যবধান বাড়ায়, তবে ৪৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

চলমান টুর্নামেন্টে পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে নয়টি দল অংশগ্রহণ করছে। শীর্ষ ছয় দল আগামী সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রীলংকার কাছে বাংলাদেশ হকি দলের হার

সর্বশেষ আপডেট ০৩:১৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬