ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফেসবুক পোস্টে ফরহাদ মজহার

বাংলাদেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে ধেয়ে যাচ্ছে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 69

ফরহাদ মাজহার

চিন্তক, কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী ফরহাদ মজহার নিজের ভেরিভাইড ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে ধেয়ে যাচ্ছে। ১৪ সেপ্টেম্বর তিনি এ সংক্রান্ত একটি পোস্ট দেন। বাংলা অ্যাফেয়ার্সের পাঠকদের জন্য ফরহাদ মজহারের স্ট্যাটাসটি হুহুবু দেয়া হলো;

‘বাংলাদেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে ধেয়ে যাচ্ছে। সেটা বোঝা এবং যথাসাধ্য সেই বিপর্যয় থেকে রক্ষা পাবার রাজনীতির বদলে আমরা দলীয় আধিপত্য প্রতিষ্ঠা এবং লুটপাটের রাজনীতিকে আরও বিস্তৃত ও গভীর করে চলেছি।
আজ যারা বাংলাদেশ নিয়ে আন্তরিক ভাবেই ভাবেন তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি। যারা হা হা হা করবেন বা গালাগাল করে ভাবেন যে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে তারা করতে থাকুন। তবে যারা আন্তরিক ভাবে আলোচনা করতে চান, তাঁরা আশা করি আলোচনা করবেন।
আমরা আলোচনা এভাবে শুরু করতে পারি।
বাংলাদেশকে কেবল ১৯৪৭-এর খণ্ডিত উপমহাদেশীয় মানচিত্রের ফল, কিংবা কেবল ভাষাভিত্তিক বাঙালি জাতিরাষ্ট্র হিশাবে বোঝা যথেষ্ট কি? নাকি বাংলাদেশকে বুঝতে হবে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নদী, পলি, বদ্বীপ, সমুদ্র, প্রাণবৈচিত্র্য ও মানুষের জীবনপ্রবাহে গঠিত একটি রাজনৈতিক-ভৌগোলিক ‘আবাস’ হিশাবে। রাষ্ট্রের সীমানা এই আবাসকে কেটে দিয়েছে, কিন্তু আবাসের বস্তুগত প্রক্রিয়া; নদী, বর্ষা, পলি, মাছ, বন, কৃষি, সমুদ্র, জলবায়ু; সীমানা মানে না।
প্রচলিত রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্র বলতে রাষ্ট্রের বস্তুগত শর্ত বোঝায় না, বোঝায় আইন, সংবিধান, ক্ষমতা, আমলাতন্ত্র, রাজনৈতিকদল, ইত্যাদি। টাহলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হলে কোথাথেকে শুরু করা সঠিক হবে?
আপনি যা বোঝেন, লিখুন। প্রশ্ন থাকলে করুন। আসুন, আমরা সামাজক মাধ্যমকে আমাদের নিজেদের সচেতন করবার মাধ্যম হিশাবে গড়ে তুলবার চেষ্টা করি।
আপনাদের আগ্রহ থাকলে এ আলোচনা আমরা চলিয়ে যাব।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেসবুক পোস্টে ফরহাদ মজহার

বাংলাদেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে ধেয়ে যাচ্ছে

সর্বশেষ আপডেট ০১:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬