ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশ-গোবর সার কাণ্ডে সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

সাতক্ষীরা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 63

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক আদেশে তাকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আবু সাঈদ শুভ্র গত ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন। পরে ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা বিতরণের সময় বাঁশের খুঁটি ও গোবর সার সরবরাহে অনিয়মের অভিযোগ ওঠে।

কৃষকদের অভিযোগ, ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটির পরিবর্তে ১০ থেকে ২০ টাকা মূল্যের খুঁটি এবং ৬০০ টাকা মূল্যের গোবর জৈব সারের বদলে প্রায় ৪৮০ টাকা মূল্যের কোম্পানির সার বিতরণ করা হয়। এতে প্রায় ১ হাজার ২০০ কৃষকের জন্য বরাদ্দ প্রকল্প থেকে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

এদিকে অভিযোগ রয়েছে, সংবাদ প্রকাশের পর নিজের পক্ষে প্রচারণা চালাতে কয়েকজন সাংবাদিককে প্রভাবিত করার চেষ্টা করেন আবু সাঈদ শুভ্র।

পাশাপাশি অভিযোগ থেকে রেহাই পেতে বিভিন্ন মহলেও তদবির চালিয়েছেন বলেও দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাঁশ-গোবর সার কাণ্ডে সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

সর্বশেষ আপডেট ০৫:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬