বাঁশগাড়িতে মাদক-সহিংসতামুক্ত সমাজ গঠনের আহ্বান এমপি বকুলের
- সর্বশেষ আপডেট ০৮:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 386
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি, অস্ত্র ও সহিংসতামুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
মঙ্গলবার বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার বকুল বলেন, “বাঁশগাড়ি একসময় মেধাবী মানুষের জনপদ হিসেবে পরিচিত ছিল। এই এলাকার মানুষ শিক্ষিত ও সচেতন হওয়ায় এখান থেকে বহু মেধাবী ব্যক্তির জন্ম হয়েছে। কিন্তু বর্তমানে মাদক ও সামাজিক অবক্ষয়ের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।”
তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনাদের ভাই-ভাতিজা, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদেরও। মাদক কারবারি ও মাদকাসক্তদের তথ্য প্রশাসন বা পুলিশের কাছে পৌঁছে দিন। আমরা প্রতিটি গ্রামে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের তালিকা প্রস্তুত করছি। কোনো মাদক সম্রাটকে ছাড় দেওয়া হবে না।”
আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মারামারি বা সহিংসতার রাজনীতি আর চলবে না। যারা অপরাধ করবে তাদের বিচার আদালতেই হবে। আমরা এলাকায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই।”
অস্ত্রধারীদের উদ্দেশে তিনি বলেন, “ডিসি, এসপি, ইউএনও এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাবেশের আয়োজন করা হবে। সেখানে সবাইকে স্বেচ্ছায় অস্ত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অস্ত্র জমা দেওয়ার পর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনা করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে এবং সাধারণ ক্ষমার বিষয়টিও বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, “বাঁশগাড়িতে আমরা কোনো চাঁদাবাজি, খুন-খারাবি বা অস্ত্রের ঝনঝনানি দেখতে চাই না। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড জসিম উদ্দিন, নরসিংদী এডিসি সারুয়ার আলম, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আ: মান্নান,রায়পুরা উজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এন জামান, উপজেলা বিএনপির সি: যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া ও সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহমান খোকন,উপজেলা বিএনপির সি: যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল সাবেক আহবায়ক নাজমুল হক ভুইয়া মোহন, উপজেলা বিএনপির সি: যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, উপজেলা বিএনপির সি: যুগ্ম আহবায়ক মো: কামাল হোসেন,উপজেলা বিএনপির সদস্য ডা: মাহবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য মো: শাহ আলম, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ,মহিলা দলের নেত্রী আসমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা
ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।


































