বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ পরীমনি
- সর্বশেষ আপডেট ১২:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 110
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধনের ওপর হামলার একটি ভিডিও বা পোস্ট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পরীমনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।’
এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পোস্টে দাবি করা হয়, ইতালির ভেনিসে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন আজমেরী হক বাঁধন। ওই পোস্টটি শেয়ার করেই ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।
বাঁধনের ওপর হামলার ঘটনায় এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।



































