ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 108

বাঁধনের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি এনসিপির

ইতালির ভেনিসে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব এসব কথা বলেন।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশের মাটিতে থেকেও জুলাই যোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা চালানোর চেষ্টা করছে। ভেনিসে বাঁধনের ওপর হামলার ঘটনাকে তারা এরই অংশ হিসেবে উল্লেখ করেন।

এনসিপি নেতারা দাবি করেন, বাঁধনের সঙ্গে থাকা নারী ও শিশুকেও হামলার সময় আঘাত করা হয়েছে এবং তাকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। তাদের অভিযোগ, ভেনিসে উপস্থিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতাকর্মীরাই এ হামলায় জড়িত।

বিবৃতিতে আরও বলা হয়, বিদেশের মাটিতেও জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পুনর্মিলনের সুযোগ নেই। জুলাই যোদ্ধাদের জাতীয় সম্পদ উল্লেখ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় দলটি।

এনসিপি নেতারা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাদের ভিসা বাতিল এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

বিদেশে অবস্থানরত জুলাই যোদ্ধা, প্রবাসী কর্মী ও সাধারণ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়।

এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনিসের ঘটনায় জড়িতদের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা না হলে সরকারকে এর জবাব দিতে হবে। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাঁধনের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি এনসিপির

সর্বশেষ আপডেট ০১:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬