ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা হলে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 231

ফাইল ফটো

ভারী বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে দেশের ১৬ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

বোর্ড জানিয়েছে, কোনো এলাকায় বন্যা বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বন্যার পূর্বাভাসের বিষয়টি বোর্ড অবগত রয়েছে। কোনো জেলায় পরিস্থিতির অবনতি হলে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনে পরীক্ষার্থীদের নিরাপদ স্থানে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো এলাকায় বন্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের কিছু এলাকাতেও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন্যা হলে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড

সর্বশেষ আপডেট ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬