ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল সাগরের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 51

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে আবারও বৈরী আবহাওয়ার সতর্কতা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার প্রকাশিত এক বিশেষ বুলেটিনে জানানো হয়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন পূর্ব মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

তবে এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের পার্থক্য বেড়ে গেছে, ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষ, জেলে এবং নৌযান সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া বুলেটিন অনুসরণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল সাগরের শঙ্কা

সর্বশেষ আপডেট ০২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬