ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় এনসিপির কার্যালয়ে আগুন, তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০৪:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 135

বগুড়ায় এনসিপির কার্যালয়ে আগুন, তদন্ত দাবি

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক কার্যালয়ে তেল বা পেট্রোলজাতীয় পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আরেকজন মুঠোফোনে পুরো ঘটনা ধারণ করছেন। তবে রাতের অন্ধকারে তাঁদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি।
বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ বলেন, বুধবার দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। সকালে কার্যালয়ে এসে বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দলটিকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করে বলতে পারেননি সুলতান মাহমুদ।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপির বগুড়া জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএস এ মাহমুদ বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকলেও আগুন দেওয়া বা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, রাজনীতির মূল শক্তি সহনশীলতা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা। সহিংসতা, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা দমিয়ে রাখা যায় না।

তাঁরা বগুড়াসহ সারা দেশে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বগুড়ায় এনসিপির কার্যালয়ে আগুন, তদন্ত দাবি

সর্বশেষ আপডেট ০৪:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬