ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে কার্টনে মিলল ৬ টুকরো মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০২:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 74

ফরিদপুরে কার্টনে মিলল ৬ টুকরো মরদেহ

ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশ থেকে তিনটি কার্টনের ভেতর এক অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বোয়ালিয়া এলাকায় সড়কের পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কিছুক্ষণ পর কার্টনগুলো থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। পরে কার্টন খুলে এক ব্যক্তির দেহের বিচ্ছিন্ন ছয়টি অংশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।

তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফরিদপুরে কার্টনে মিলল ৬ টুকরো মরদেহ

সর্বশেষ আপডেট ০২:০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬