ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ১৮ লাখ টাকা, যুবদল নেতার সংবাদ সম্মেলন

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ০৮:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 141

প্রেমের ফাঁদে ১৮ লাখ টাকা, যুবদল নেতার সংবাদ সম্মেলন

জাপানপ্রবাসী এক তরুণীর সঙ্গে প্রতারণা করে আইফোন ও প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং এ ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো মামলার শিকার হওয়ার দাবি করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

দুপুরে শেরপুর শহরে নিজের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মিজানুর রহমান। এ সময় জাপান থেকে মুঠোফোনে যুক্ত হয়ে ভুক্তভোগী তরুণী অভিযুক্তের বিচার এবং দেওয়া অর্থ ফেরত পাওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান অভিযোগ করেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিবাহিত যুবক জান্নাতুল নাঈম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অন্ত সরকার দ্রুব’ নামে ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে অবিবাহিত হিন্দু তরুণ হিসেবে পরিচয় দেন। এভাবে জাপানপ্রবাসী এক হিন্দু তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাঁর কাছ থেকে একটি আইফোন ও বিভিন্ন সময়ে প্রায় ১৮ লাখ টাকা নেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগ অনুযায়ী, পরে আরও পাঁচ লাখ টাকা না দিলে বিয়ে করবেন না বলে জান্নাতুল নাঈম জানালে তরুণীর সন্দেহ হয়। একপর্যায়ে জাপানপ্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে তাঁর ভাই যুবদল নেতা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী।

মিজানুর রহমানের ভাষ্য, বিষয়টির সমাধানের উদ্যোগ হিসেবে অভিযুক্তকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলে নালিতাবাড়ীতে ডেকে এনে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে জান্নাতুল নাঈম নিজের দোষ স্বীকার করে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তিনি।

তবে পরবর্তী সময়ে জান্নাতুল নাঈম শেরপুর আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেন বলে অভিযোগ করেন যুবদল নেতা মিজানুর রহমান। ওই মামলাকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে তিনি এর প্রতিবাদ জানান।

এ বিষয়ে অভিযুক্ত জান্নাতুল নাঈমের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট নথি বা পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রেমের ফাঁদে ১৮ লাখ টাকা, যুবদল নেতার সংবাদ সম্মেলন

সর্বশেষ আপডেট ০৮:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬