ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশংসা-নিন্দা মেনেই সাংবাদিকতা করতে হবে: আকবর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৬:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 40

প্রশংসা-নিন্দা মেনেই সাংবাদিকতা করতে হবে: আকবর

সাংবাদিকতা পেশায় প্রশংসা ও সমালোচনা দুটোকেই সমানভাবে গ্রহণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

আকবর হোসেন বলেন, সাংবাদিকতা অন্য পেশার মতো নয়। এ পেশায় কাজ করতে গেলে কেউ প্রশংসা করবে, আবার কেউ সমালোচনা করবে। দুটোকেই গ্রহণ করে পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যম যেমন প্রয়োজন, তেমনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গণতান্ত্রিক চর্চাও জরুরি। সাংবাদিকের নিজস্ব মতাদর্শ থাকতে পারে, তবে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা থাকলে ব্যক্তিগত মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবার প্রতি ন্যায়বিচার করা সম্ভব।

একজন সাংবাদিকের স্বাধীনভাবে কাজ করার সবচেয়ে বড় শক্তি সততা ও পেশাদারিত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সরকার ও রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রশ্ন করা এবং জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতে ভূমিকা রাখা। ক্ষমতাসীনদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক পেশাগত সীমার মধ্যে থাকা উচিত। অতিরিক্ত ঘনিষ্ঠতা কিংবা অযথা বিরোধ—কোনোটিই কাম্য নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্ব দেন। প্রকৃত সত্য তুলে ধরতে সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

এর আগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। পরে কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং বরিশাল শহরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রশংসা-নিন্দা মেনেই সাংবাদিকতা করতে হবে: আকবর

সর্বশেষ আপডেট ০৬:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬