ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী কার্ডে মিলবে যেসব সুবিধা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 68

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, লাউঞ্জ ব্যবহারসহ বিভিন্ন সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২১ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে আয়োজিত সভায় তিনি এ তথ্য জানান।

সভায় সভাপতির বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবার মান বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের যাতায়াত আরও সহজ করতে নানা সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য ইতোমধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য পর্যটন করপোরেশনের আওতাধীন হোটেল-মোটেলগুলোতেও বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া বিমানবন্দরে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, এসব সুবিধা বর্তমান সরকারের প্রবাসী কার্ড ব্যবস্থার মাধ্যমে দেওয়া হবে। এর মাধ্যমে দেশের বাইরে থাকা বাংলাদেশিরা বিমান ও পর্যটন খাতে বিভিন্ন সেবায় বাড়তি সুযোগ পাবেন।

সভায় প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা প্রবাসীদের জন্য সেবা সহজ করার বিষয়ে আলোচনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসী কার্ডে মিলবে যেসব সুবিধা

সর্বশেষ আপডেট ০৮:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬