ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বিষ প্রয়োগে ছাত্রদল নেতার ৩ লাখ টাকার মাছ নিধন

আশরাফুজ্জামান, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০৯:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 48

পলাশবাড়ীতে বিষ প্রয়োগে ছাত্রদল নেতার ৩ লাখ টাকার মাছ নিধন

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও তরুণ উদ্যোক্তা সোহেল রশীদ হৃদয়ের মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রশীদ হৃদয় রাজনীতির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘদিন ধরে লিজ নেওয়া একটি পুকুরে কার্পজাতীয় মাছ চাষ করে আসছিলেন। পুকুরটিতে মাছ চাষের জন্য তিনি শ্রম ও অর্থ বিনিয়োগ করেন।

অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট বা ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরের পানিতে অসংখ্য মৃত ও মুমূর্ষু মাছ ভেসে উঠতে দেখেন তিনি। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এই উদ্যোক্তা।

সোহেল রশীদ হৃদয় বলেন, এলাকার কারও সঙ্গে তাঁর ব্যক্তিগত বিরোধ বা শত্রুতা ছিল না। এরপরও পরিকল্পিতভাবে তাঁর খামারের ক্ষতি করা হয়েছে বলে তিনি মনে করছেন।

ঘটনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা ও তাঁর পরিবার হতাশ হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে পুকুরে কী ধরনের বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পলাশবাড়ীতে বিষ প্রয়োগে ছাত্রদল নেতার ৩ লাখ টাকার মাছ নিধন

সর্বশেষ আপডেট ০৯:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬