ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

হাফিজ আল আসাদ, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ১১:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 143

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

পর্তুগালের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান। সোমবার (১৯ অক্টোবর) রাজধানী লিসবনের বেলেম প্রাসাদে তিনি পর্তুগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

পর্তুগালের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কামরুল হাসান বাংলাদেশ সরকারপ্রধানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ঢাকায় পর্তুগালের স্থায়ী কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, ঢাকায় পর্তুগিজ দূতাবাস প্রতিষ্ঠিত হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আরও সহজ হবে এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় গতিশীলতা কাঠামোর আওতায় সহযোগিতা বাড়ানো, নিয়মতান্ত্রিক অভিবাসন উৎসাহিত করা এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

পর্তুগালের রাষ্ট্রপতি দেশটিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে পর্তুগিজ সমাজে বাংলাদেশিদের অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন তিনি।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সামুদ্রিক খাত, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক শক্তিশালী করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

সর্বশেষ আপডেট ১১:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬