ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 79

মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো প্রায় ১০ মাস নির্বাসনে থাকার পর নিজ দেশে ফিরেছেন। দেশে ফেরার কয়েক দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ফেরার খবর জানান তিনি। সেখানে মাচাদো লেখেন, ‘আমি এখানে, আপনাদের সঙ্গে।’

২০২৫ সালের ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে গোপনে ভেনেজুয়েলা ছেড়েছিলেন মাচাদো। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও পানামা থেকে তার রাজনৈতিক তৎপরতা চালানোর খবর পাওয়া যায়। তার দল জানিয়েছে, গত তিন মাসে যুক্তরাষ্ট্র, পানামা ও কুরাসাও থেকে সাতবার দেশে ফেরার চেষ্টা করেছিলেন তিনি। তবে প্রতিবারই ভেনেজুয়েলার কর্তৃপক্ষ তাকে বাধা দেয় বলে দলটির অভিযোগ।

মাচাদো দেশ ছাড়ার কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের বিচার হওয়ার কথা। মাদুরোর উপপ্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এখন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাদুরোকে আটক করার মার্কিন অভিযানের প্রশংসা করেছেন মাচাদো। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রদ্রিগেজের নেতৃত্বে সন্তুষ্টি প্রকাশ করায় মাচাদোর দেশে ফেরার পথে ওয়াশিংটন বাধা দিয়েছিল বলে অনেকে মনে করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

মাচাদোর দেশে ফেরার বিষয়ে রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে পুনর্মিলন নিয়ে আলোচনা হওয়ার ফলেই তার নিরাপদে ফেরার পরিস্থিতি তৈরি হয়েছে। এসব আলোচনার মাধ্যমে ইতিমধ্যে শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং নির্বাসনে থাকা বিরোধী নেতাদের অনেকে দেশে ফিরেছেন বলেও দাবি করেন তিনি।

মাচাদোর ফেরার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এ সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে মাচাদোকে ‘খুব ভালো একজন নারী’ উল্লেখ করে তার নিরাপত্তা নিয়ে আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আশা করি, তিনি নিরাপদে আছেন।’

গত সপ্তাহে মাচাদো ভেনেজুয়েলার জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তোলেন তিনি। এটি রদ্রিগেজ সরকারের প্রতি তার অন্যতম প্রধান দাবি।

মাচাদো দেশে ফেরায় ভেনেজুয়েলার রাজনীতিতে তার ভূমিকা কী হবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির ভবিষ্যৎ নিয়ে ক্ষমতাসীন শাভিসমপন্থি গোষ্ঠী, বিরোধী দলের বিভিন্ন অংশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। তবে মাচাদোর প্রত্যাবর্তন নিয়ে রদ্রিগেজ এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

সূত্র: ইউরোনিউজ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন মাচাদো

সর্বশেষ আপডেট ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬