ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনহীন সমিতি, অচল চরফ্যাশন বাজার

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০২:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 189

নির্বাচনহীন সমিতি, অচল চরফ্যাশন বাজার

ভোলার চরফ্যাশন বাজারে তীব্র যানজট, অবৈধ পার্কিং ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত কমিটি না থাকায় বাজারের শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে সমিতির কার্যালয়কে কেন্দ্র করে শালিস বাণিজ্য ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন ব্যবসায়ী।

স্থানীয় ব্যবসায়ী ও বাজারে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন বাজারের বিভিন্ন স্থানে ট্রাক, লরি, রিকশা ও মোটরসাইকেল যত্রতত্র রাখা হচ্ছে। নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এবং ফুটপাত ও সড়কের অংশ দখল করে ভাসমান দোকান বসানোয় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানে বাজার ব্যবসায়ী সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচিত কমিটি না থাকায় সমিতির কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের দাবি, এ সুযোগে একটি প্রভাবশালী মহল নিজেদের মতো করে বাজার পরিচালনা করছে। সমিতির কার্যালয় সাধারণ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের পরিবর্তে শালিস বাণিজ্য ও অনৈতিক সুবিধা আদায়ের কেন্দ্রে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সমিতির বক্তব্য পাওয়া যায়নি।

বাজারের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড নিয়েও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় কয়েকজন। তাঁদের ভাষ্য, আগে ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসায় সমৃদ্ধি ও সবার কল্যাণ কামনায় প্রতিবছর বাজারে বড় পরিসরে ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হতো। কিন্তু পরিচালনা কমিটির অভাবে দীর্ঘদিন ধরে সেই আয়োজনও হচ্ছে না বলে তাঁরা দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবীণ ব্যবসায়ী বলেন, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নির্বাচিত কমিটি প্রয়োজন। তাঁদের অভিযোগ, বর্তমানে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে সাধারণ ব্যবসায়ীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

ব্যবসায়ীদের দাবি, প্রকৃত ব্যবসায়ীদের সরাসরি ভোটে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হোক। পাশাপাশি যানজট নিরসন, নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা, ফুটপাত দখলমুক্ত করা এবং বাজারের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান তাঁরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনহীন সমিতি, অচল চরফ্যাশন বাজার

সর্বশেষ আপডেট ০২:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬