ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ সড়কে এক বছরের কর্মপরিকল্পনা চান ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 108

ইলিয়াস কাঞ্চন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সরকারকে এক বছরের সময়বদ্ধ ও পরিমাপযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, শুধু দিবস পালন নয়, সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং প্রতিবছর গৃহীত পরিকল্পনার অগ্রগতি মূল্যায়ন করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) লন্ডন থেকে দেওয়া এক বার্তায় দেশবাসী, নিসচার নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সড়ক ব্যবহারকারীদের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের আহ্বান জানান তিনি। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বলে বার্তায় উল্লেখ করেন ইলিয়াস কাঞ্চন।

বার্তায় তিনি বলেন, ২২ অক্টোবর শুধু একটি দিবস নয়; এটি সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো মানুষের বেদনা, দীর্ঘদিনের আন্দোলন এবং মানুষের জীবন রক্ষার অঙ্গীকারের সঙ্গে জড়িত। দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর সড়ক নিরাপত্তার আন্দোলনে যুক্ত হন তিনি। সেই শোককে শক্তিতে পরিণত করে মানুষের জীবন রক্ষার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই। সংগঠনটির দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সালে সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে।

নিসচার ইতিহাস ও অবদান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের বিষয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও প্রামাণ্য ইতিহাসকে উপেক্ষা করা উচিত নয়। এ বিষয়ে সবাইকে তথ্য, নথি ও সত্যের ভিত্তিতে কথা বলার আহ্বান জানান তিনি।

সড়ক দুর্ঘটনার কারণ তুলে ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, চালকের ক্লান্তি ও অদক্ষতা, ত্রুটিপূর্ণ যানবাহন, অনিরাপদ সড়ক এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা না পাওয়াসহ বিভিন্ন কারণে প্রাণহানি ঘটে। এসব ঝুঁকি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। এ জন্য যানবাহনের ফিটনেস পরীক্ষা, চালকের দক্ষতা যাচাই, কর্মঘণ্টা ও বিশ্রামের নিয়ম কার্যকর করা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে তথ্যভিত্তিক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি। দুর্ঘটনার পর দায় নির্ধারণের পাশাপাশি এর পেছনে থাকা সড়ক, যানবাহন ও পরিবহন ব্যবস্থার ত্রুটিও তদন্ত করতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ২২ অক্টোবর থেকে পরবর্তী বছরের ২২ অক্টোবর পর্যন্ত সড়ক নিরাপত্তায় একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। কোন মন্ত্রণালয় বা সংস্থা কী কাজ করবে, কখন করবে এবং অগ্রগতি কীভাবে মূল্যায়ন করা হবে, তা পরিকল্পনায় স্পষ্ট থাকতে হবে। পরবর্তী জাতীয় নিরাপদ সড়ক দিবসে পরিকল্পনার বাস্তবায়ন, অর্জন ও ঘাটতির হিসাবও প্রকাশ করার দাবি জানান তিনি।

নিসচার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি দেশে না থাকলেও সড়ক নিরাপত্তার কার্যক্রম থেমে থাকবে না। দেশবাসীর সহযোগিতায় এ আন্দোলন আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বার্তার শেষে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনাকে নিয়তি হিসেবে মেনে নেওয়া যাবে না। সরকার, পরিবহনমালিক-শ্রমিক, চালক, যাত্রী, পথচারী, গণমাধ্যম ও নাগরিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে। এ সময় নিজের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই আহ্বান জানিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের শুভেচ্ছা জানান ইলিয়াস কাঞ্চন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিরাপদ সড়কে এক বছরের কর্মপরিকল্পনা চান ইলিয়াস কাঞ্চন

সর্বশেষ আপডেট ০৮:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬