ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 110

বাংলাদেশ ব্যাংক

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর ওয়েবসাইটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এটি শুধু কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব সমস্যা নয়; বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি বিশ্লেষণ শেষে ওয়েবসাইটটি চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা কাজ করছেন। একই নিরাপত্তাঝুঁকির কারণে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তা ত্রুটিগুলো সমাধান করে ঝুঁকি কমানোর পর ওয়েবসাইটগুলো পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সর্বশেষ আপডেট ০৮:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬