ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 120

প্রস্তাবিত বাজেটে তামাকপণ্যের মূল্যবৃদ্ধিকে জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অপর্যাপ্ত উল্লেখ করে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্য নিষিদ্ধের দাবি জানিয়েছে উবিনীগ ও তাবিনাজ।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের মূল্যবৃদ্ধি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান উবিনীগ এবং তামাকবিরোধী নারী জোট তাবিনাজ। বৃহস্পতিবার (১১ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি এ প্রতিক্রিয়া জানায়।

তাদের মতে, প্রস্তাবিত মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির তুলনায় খুবই কম। ফলে সিগারেটের প্রকৃত দাম তেমন বাড়বে না এবং এর সহজলভ্যতাও উল্লেখযোগ্যভাবে কমবে না। এছাড়া চার স্তরের মূল্য কাঠামো বহাল থাকায় ধূমপায়ীরা ধূমপান ছাড়ার বদলে অপেক্ষাকৃত সস্তা ব্র্যান্ডে চলে যেতে উৎসাহিত হবেন।

বিবৃতিতে বলা হয়, জর্দা ও গুলের দাম অপরিবর্তিত রাখার প্রস্তাবও উদ্বেগজনক। দেশে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য, বিশেষ করে নারী ও নিম্নআয়ের মানুষের মধ্যে এর ব্যবহার বেশি। তাই এসব পণ্যের দাম না বাড়ানো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সংগঠন দুটি আরও বলেছে, প্রস্তাবিত বাজেটে নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্যের মূল্য ও কর নির্ধারণের মাধ্যমে নতুন আসক্তিকর পণ্যের বাজার তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। এসব পণ্য তরুণদের জন্য ক্ষতিকর এবং এগুলোর বাজার সম্প্রসারণ রোধ করা প্রয়োজন।

উবিনীগ ও তাবিনাজ সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে সব স্তরে মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি, কার্যকর সুনির্দিষ্ট কর আরোপ, জর্দা ও গুলের দাম অন্তত ২০ শতাংশ বাড়ানো এবং নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো নিষিদ্ধের দাবি

সর্বশেষ আপডেট ০৯:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬