ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ক্ষুব্ধ সরকার

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 176

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ক্ষুব্ধ সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তার ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একদল ব্যক্তি জড়িত ছিলেন বলে মনে করছে সরকার।

এ ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আলোচনা করতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ক্ষুব্ধ সরকার

সর্বশেষ আপডেট ০৭:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬