ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ

বশির আহম্মদ মোল্লা নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 50

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নরসিংদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামারগাঁও এলাকায় মঙ্গলবার বিকেলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল। প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

খায়রুল কবির খোকন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, অর্থবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নরসিংদী গড়ে তুলতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ

সর্বশেষ আপডেট ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬