ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 493

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন

নরসিংদীতে মোহাম্মদ আনোয়ার হোসাইন জেলা প্রশাসক হিসেবে যোগদানের ছয় মাসের মধ্যে প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকরী গতিশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই সময়ে জেলার সার্বিক উন্নয়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করা হচ্ছে।

জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়মিত গণশুনানি পরিচালিত হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা, শব্দ ও যানদূষণ নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবার মানোন্নয়ন ঘটেছে। ডেঙ্গু প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন, বাজার মনিটরিং, জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালু রেখেছেন।

শিশু-কিশোরদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে পার্ক ও স্কুল মাঠ দখলমুক্ত করা, নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সব কার্যক্রমে সহযোগিতা করেছেন জেলা পরিষদ, পৌর প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তারা।

মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “তরুণ প্রজন্মের সৎ নেতৃত্ব, মাদকমুক্ত জীবন ও দায়িত্বশীল আচরণই পারে সমাজ ও দেশের উন্নয়নে বড় পরিবর্তন আনতে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা

সর্বশেষ আপডেট ১০:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬